জুলাই-আগস্ট গণহত্যার বিচার বানচালের চেষ্টা, নেপথ্যের কুশীলব চিহ্নিত: চিফ প্রসিকিউটর - দিগন্ত জার্নাল

জুলাই-আগস্ট গণহত্যার বিচার বানচালের চেষ্টা, নেপথ্যের কুশীলব চিহ্নিত: চিফ প্রসিকিউটর

দিগন্ত জার্নাল ডেস্ক:

৪ এপ্রিল ২০২৫, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের গণহত্যার বিচারে বাধা সৃষ্টি করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং এর পেছনের কুশীলবদের চিহ্নিত করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, বিচার বানচালের বিষয়ে আপাতত বিস্তারিত কিছু জানাতে চান না, তবে পরবর্তীতে এ বিষয়ে কথা বলবেন।

এর আগে তিনি জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে এসেছে।

৫ আগস্ট চানখাঁরপুলে পুলিশের গুলিতে আনাস নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। চিফ প্রসিকিউটর আরও জানান, চানখাঁরপুল হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে এবং ঈদের পর তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

an adbox will go here