নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব নিয়ে নতুন তথ্য - দিগন্ত জার্নাল

নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব নিয়ে নতুন তথ্য

দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শে’খ হা’সিনার সর্বশেষ প্রেস স’চি’ব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ব্যাংক হিসাব নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। ব্যাংক হিসাবগুলোর সংখ্যা ১৬৩টি। এসব হিসাবে মোট ৩৮৬ কোটি টাকা জমা হয়েছে, যার মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উ’ত্তো’লনের পর বর্তমানে স্থিতি মাত্র ৬ কোটি ২৭ লাখ টাকা। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সংখ্যা ৯১টি। এতে মোট ২৪৯ কোটি টাকা জমা হয়েছিল। এর মধ্যে তিনি উ’ত্তো’লন করেছেন ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা। বর্তমানে তার ব্যক্তিগত হিসাবে রয়েছে মাত্র ৬৪ লাখ টাকা।

তার স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়েছিল। এর মধ্যে ১৩ কোটি টাকা উ’ত্তো’লনের পর বর্তমানে রয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা। তাদের তিন মেয়ের হিসাবেও মোটা অঙ্কের অর্থ জমা হওয়ার তথ্য পাওয়া গেছে:

আদিবা নাঈম খানের হিসাবে ৩৫ লাখ টাকা ,লাবিবা নাঈম খানের হিসাবে ১ কোটি ২৫ লাখ টাকা, যূলিকা নাইম খানের হিসাবে ৬১ লাখ টাকা।

নাঈমুল ইসলাম খানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৬টি ব্যাংক হিসাবে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা জমা হয়েছিল। প্রায় সব টাকাই উ’ত্তো’লন করা হয়েছে, বর্তমানে রয়েছে মাত্র ২১ লাখ টাকা।

গো’য়ে’ন্দা প্রতিবেদনে দেখা গেছে, তিনি ও তার পরিবারের সদস্যরা মোট ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এসব কার্ডের মোট সীমা ২৮ লাখ ৩৫ হাজার ৩৬৭ টাকা, যেখানে বকেয়া রয়েছে ৪৮ হাজার ৪০৮ টাকা।

গত ২৫ আগস্ট বি’এফ’আইইউ নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ করে। তবে তার আগে প্রায় সব টাকা উ’ত্তো’লন করা হয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শে’খ হা’সিনা পা’লিয়ে যান এবং নাঈমুল ইসলাম খান আ’ত্মগো’পনে চলে যান। এরপর তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করা হয়।

an adbox will go here