ফের হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজা, শুল্ক ও অস্ত্র সহায়তা প্রধান আলোচ্য বিষয় - দিগন্ত জার্নাল

ফের হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজা, শুল্ক ও অস্ত্র সহায়তা প্রধান আলোচ্য বিষয়

আন্তর্জাতিক ডেস্ক:
আগামী সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলজাজিরার খবরে বলা হয়েছে, বৈঠকে গাজা পরিস্থিতি, ইরান ইস্যু, অস্ত্র সহায়তা ও তেল আবিবের ওপর আরোপিত শুল্ক নিয়ে আলোচনা হবে। ফেব্রুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতা গ্রহণের পর নেতানিয়াহু ছিলেন প্রথম বিদেশি নেতা যিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন। এবারও তিনি হোয়াইট হাউসে বসবেন বিশ্বের সবচেয়ে আলোচিত দুই নেতার আলোচনায়। সম্প্রতি ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশের মতো ইসরাইলের পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। শুল্ক ইস্যুতে নেতানিয়াহু এবার প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন। টাইমস অব ইসরাইলের বরাতে জানা যায়, বৈঠকে গাজায় চলমান যুদ্ধ, যুদ্ধবিরতি, ইরানের প্রভাব এবং সামরিক সহায়তা নিয়ে আলোচনা হবে।

উল্লেখযোগ্য যে, গাজায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের অনেকেই শিশু। সর্বশেষ হামলায়ও বেশ কয়েকজন শিশু নিহত হয়। এ ছাড়া তেল আবিবের সিদ্ধান্তে ইসরাইলি কোম্পানি মেকোরোট গাজার পানি সরবরাহ ৭০ শতাংশ বন্ধ করে দিয়েছে। অপরদিকে, গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলছে। যদিও যুক্তরাষ্ট্র আদালটিতে সদস্য নয়, তবুও যুদ্ধবিরোধীরা আশাবাদী—ট্রাম্প নেতানিয়াহুর ওপর যুদ্ধ থামাতে চাপ প্রয়োগ করবেন।

an adbox will go here