ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আজ ঢাকার যেসব এলাকায় কর্মসূচি চলছে
প্রতিবেদক: দিগন্ত জার্নাল
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ প্রতিনিয়ত এই বর্বরতার শিকার হচ্ছে। এই মানবতাবিরোধী গণহত্যার প্রতিবাদে আজ রাজধানী ঢাকায় রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
ঢাকায় আজ যেসব এলাকায় কর্মসূচি চলছে তা নিচে তুলে ধরা হলো:
- সকাল ১০টা: বসুন্ধরা গেট
(বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা) - বেলা ১১টা ৩০ মিনিট: যাত্রাবাড়ী মোড়
(সাধারণ আলেম সমাজ) - বেলা ১১টা ৩০ মিনিট: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট
(সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা) - দুপুর ১২টা ৩০ মিনিট: উত্তরা বিএনএস সেন্টার
(বৃহত্তর উত্তরা অঞ্চলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ) - বাদ যোহর: বায়তুল মোকাররম দক্ষিণ গেইট
(হেফাজতে ইসলাম ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ) - বাদ যোহর: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ
(বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসন) - বিকেল ৩টা ৩০ মিনিট: মানিক মিয়া এভিনিউ
(বিক্ষোভের আয়োজক অজ্ঞাত) - বিকেল ৩টা ৩০ মিনিট: প্রেসক্লাব
(খেলাফত মজলিস) - বিকেল ৩টা ৩০ মিনিট: বায়তুল মোকাররম
(বাংলাদেশ লেবার পার্টি) - বিকেল ৪টা: মহাখালী
(জামায়াতে ইসলামি, ঢাকা মহানগরী উত্তর) - বিকেল ৪টা: রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঢাবি শিক্ষার্থী ও সমমনা ছাত্র সংগঠন) - বিকেল ৪টা: ইউনিসেফ, বাংলাদেশ অফিস
(ফুলকুড়ি আসর) - বিকেল ৪টা ৩০ মিনিট: মিরপুর ১০ গোল চত্বরে
(মিরপুরবাসী ও ছাত্রজনতা) - বিকেল ৫টা: শাহবাগ
(ন্যাশনাল কনসার্ন পার্টি – এনসিপি) - বিকেল ৫টা: বায়তুল মোকাররম
(জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ)
প্রতিটি কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন, কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ—সবই চলছে ফিলিস্তিনের মুক্তির দাবিতে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে।
দিগন্ত জার্নাল সবসময় সাম্যের আহ্বানে।