নেত্রকোনা থেকে ঢাকাগামী রফরফ এন্টারপ্রাইজে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | দিগন্ত জার্নাল
১২ এপ্রিল ২০২৫, নেত্রকোনা – নেত্রকোনা থেকে ঢাকায় যাত্রী পরিবহনকারীদের মধ্যে অবৈধ ও অসুশৃঙ্খল অবস্থা সম্পর্কে অভিযোগ উঠেছে। “রফরফ এন্টারপ্রাইজ” (পুরাতন নাম শাহজালাল এক্সপ্রেস) দ্বারা পরিচালিত ৬৯৭৮ সিরিয়ালের যাত্রী বহনকারী বাস, পরীক্ষা প্রয়োগিত সিট সীমা অতিক্রম করে টিকিটবিহীন ৩ জন অতিরিক্ত যাত্রী তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যাত্রী বহনের সময় সিটের বাইরে অতিরিক্ত লোক নেওয়া নিষিদ্ধ থাকা সত্ত্বেও, বাস চালকদের অভিযোগ অনুযায়ী তারা নির্দিষ্ট কাউন্টারের নির্দেশনা ত্যাগ করে এই নীতিমালা ভঙ্গ করে চলেছেন। যাত্রীরা তাদের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তবে ড্রাইভার, কন্ট্রাক্টা বা হেলপার তাদের অভিযোগ শুনতে অগভীর।
এ বিষয়ে দিগন্ত জার্নাল পক্ষ থেকে নেত্রকোনা কাউন্টারে ফোন করার সময়, প্রথমে ফোন রিসিভ করা গেলেও পরবর্তীতে লাইন কেটে দেওয়া হয়েছে। বাস চালানোর সময় যাত্রীগণ অভিযোগ জানিয়েছেন, “আমরা কোন নিরাপদ পরিবহণের আশায় রফরফ এন্টারপ্রাইজে উঠি, কিন্তু এভাবে অতিরিক্ত যাত্রী বহনের ফলে আমাদের ভোগান্তি তীব্রভাবে বাড়ছে।”
এমন অব্যবস্থাপনার ফলে যাত্রীদের মৌলিক ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি জানিয়েছে ভুক্তভোগী যাত্রীরা। প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে রফরফ পরিবহনের যাত্রীসকল।
এ বিষয়ে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
— [দিগন্ত জার্নাল]