চীনে আইফোনের দামে বিরল ছাড় ঘোষণা অ্যাপলের - দিগন্ত জার্নাল

চীনে আইফোনের দামে বিরল ছাড় ঘোষণা অ্যাপলের

আন্তর্জাতিক :
চীনে ক্রেতাদের
আকৃষ্ট করতে আইফোনের দামে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রচারণায় কিছু নতুন মডেলের আইফোনে সর্বোচ্চ ৫০০ ইউয়ান (প্রায় ৮,২০০ টাকা) পর্যন্ত ছাড় দেওয়া হবে।

চীনের স্থানীয় স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে অ্যাপল। হু’য়া’ও’য়ে, ভি’ভো এবং শা’ও’মি’র মতো ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই প্রিমিয়াম ডিভাইসগুলোর দামে উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে। এর মধ্যে হু’য়া’ও’য়ে তাদের পণ্যগুলোর দামে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।

অ্যাপলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে সর্বোচ্চ ৫০০ ইউয়ান ছাড় দেওয়া হবে। বর্তমানে আইফোন ১৬ প্রোর দাম শুরু ৭,৯৯৯ ইউয়ান থেকে এবং ১৬ প্রো ম্যাক্সের দাম ৯,৯৯৯ ইউয়ান।

আইডিসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ভি’ভো চীনের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে উঠে এসেছে। এই সময়ে ভি’ভো’র বিক্রি ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যেখানে অ্যাপলের বিক্রি কমে গেছে ০.৩ শতাংশ। হু’য়া’ও’য়ে’র বিক্রি এই সময়ে ৪০ শতাংশের বেশি বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ক্রেতাদের মধ্যে মূল্যসচেতন প্রবণতা বাড়ায় অ্যাপল তাদের কৌশল পরিবর্তন করেছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক উইল ওং জানান, অ্যাপল যদি এমন কৌশল গ্রহণ না করতো, তবে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারতো।

এর আগে ২০২৪ সালের লুনার নিউ ইয়ার উৎসবের আগে অ্যাপল একই ধরনের মূল্যছাড় ঘোষণা করেছিল। এবারের উৎসব জানুয়ারির শেষ দিকে শুরু হবে।

সূত্র: বি’বি’সি
প্রকাশিত: দিগন্ত জার্নাল

an adbox will go here