ধান কেটে নিয়ে অবৈধভাবে জমি দখল, এক নারী ভুক্তভোগীর থানায় অভিযোগ - দিগন্ত জার্নাল

ধান কেটে নিয়ে অবৈধভাবে জমি দখল, এক নারী ভুক্তভোগীর থানায় অভিযোগ

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার,১৮ এপ্রিল ২০২৫ || নেত্রকোণা জেলা কেন্দুয়া উপজেলার দুর্গাপুর মৌজায় জমি দখলের চেষ্টার অভিযোগে ১৬ এপ্রিল কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ফারজানা আক্তার জহুরা (২৯) নামে এক নারী।

অভিযোগে তিনি জানান, তিনি পৈতৃকসূত্রে প্রাপ্ত খতিয়ান নং ৪৭৩, দাগ নং ৫৯১, শ্রেণী নামা, মোট ৬৮ শতাংশ জমির মধ্যে ৫০ শতাংশ জমি ভোগদখলে রয়েছেন। গত ১৪ এপ্রিল দুপুরে তিনি তার জমিতে গিয়ে দেখতে পান, সাইদুর রহমান (৪৫), হাবিবুর রহমান (৫০) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি অবৈধভাবে তার জমিতে ফলিত আধাপাকা বোরো ধান কেটে নিয়ে যায়, যার আনুমানিক অর্থমূল্য ১২ হাজার টাকা।

বাদী বাধা দিলে বিবাদীরা তাকে গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হু’ম’কি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদী তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং থানায় আইনের আশ্রয় নেওয়ার কথা বললে বিবাদীরা হু’ম’কি দিয়ে জানায়, তারা কেন্দুয়া থানার প্রভাবশালী লোক, তাদের কিছু করা যাবে না।

বাদী জানান, তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে এনে সমাধানের চেষ্টা করলেও বিবাদীরা তাদেরও হু’ম’কি প্রদান করে। বর্তমানে, তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে অভিযুক্তরা এখনো ধরা-ছোঁয়ার বাহিরেই রেয়ে গেছে।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

an adbox will go here