হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা - দিগন্ত জার্নাল

হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:


সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | বিশিষ্ট সংগঠক ও চিন্তক হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদের নেতৃত্বে, হাফেজদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয়ে গঠিত হলো হাফেজ কল্যাণ ফাউন্ডেশন। গতকাল সন্ধ্যায় ঢাকা শহরের মিরপুরে অবস্থিত দারুস সুন্নাহ তাহফিযুল কুরআন মাদরাসায় এক সুন্দর ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সংগঠক মাহমুদ মাদানী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসাইন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সিনিয়র সহ-সভাপতি: মাহমুদুল আরিফিন
  • সহ-সভাপতি: মাঈনুদ্দীন ওয়াদুদ
  • যুগ্ম সাধারণ সম্পাদক: কাওসার আহমদ চাঁদপুরী
  • সহ-সাধারণ সম্পাদক: কাওসার আহমদ কুমিল্লায়ী
  • মিডিয়া সম্পাদক: বেলায়েত হোসাইন
  • শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবুবকর বিন রাশেদ
  • সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: রায়হানুদ্দীন আল ফারুক
  • সাংগঠনিক সম্পাদক: হুযায়ফা সিদ্দীক
  • সহ-সাংগঠনিক সম্পাদক: জাবের আহমাদ
  • অর্থ সম্পাদক: ফেরদৌস আহমাদ
  • সহ-অর্থ সম্পাদক: মুবাশ্বির আল মাহির
  • দফতর সম্পাদক: রাকিবুল হাসান আশরাফী
  • প্রচার সম্পাদক: মুঈনুদ্দীন মিসবাহ

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন হাফেজ জাবের আহমদ এবং পরবর্তী সময়ে ফাউন্ডেশনের নবনির্বাচিত সদস্যরা তাদের বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মাহমুদ মাদানী তাঁর দৃঢ় প্রত্যয় ও ফাউন্ডেশনের উদ্দেশ্য তুলে ধরেন। শেষমেশ দুআর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সংবাদ প্রেরক:
মুঈনুদ্দীন মিসবাহ
প্রচার সম্পাদক,
হাফেজ কল্যাণ ফাউন্ডেশন


an adbox will go here