নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না: মাজারে হামলা গু’ন্ডা’মি
দিগন্ত জার্নাল ডেস্ক:
(৪ জানুয়ারি২০২৫) গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “মাজারে হামলা করা মানে গু’ন্ডা’মি করা। আর গু’ন্ডা’রা তো ভালো মানুষ হতে পারে না।”
শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের (বি’টি’পি) উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিভিন্ন মাজার, খানকা এবং মাহফিলে হামলা ও ভা’ঙ’চু’র-এর প্রতিবাদ জানানো এবং দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা।
মাহমুদুর রহমান মান্না বলেন, “আমাদের দেশ এমনিতেই বিভাজিত। কারণে-অকারণে বিতর্ক লেগেই থাকে। ক্ষমতাসীন ও বিরোধী পক্ষ উভয়ই মি’থ্যা’চার করে, ফলে সত্য খুঁজে পাওয়া কঠিন।”
তিনি আরও বলেন, “মাজারে হামলা স্পষ্টতই অন্যায়। এটা যেই করুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে কারা হামলা চালিয়েছে, সেটা আমি জানি না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদের (বি’টি’পি) সভাপতি পীর বাশার খান্দানী। আরও উপস্থিত ছিলেন:
গণঅধিকার পরিষদের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। আমার বাংলাদেশ পার্টির (এ’বি’ পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী