হুথিদের হামলায় পিছু হটছে মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যান - দিগন্ত জার্নাল

হুথিদের হামলায় পিছু হটছে মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যান

আন্তর্জাতিক ডেস্ক:
হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর লাগাতার হামলার মুখে লোহিত সাগর অঞ্চল থেকে পিছু হটার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ইয়েমেনের প্রতিরক্ষা সূত্রের বরাতে দেশটির আল-মাসিরাহ টেলিভিশন জানায়, রণতরীটি ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো শিগগিরই অঞ্চল ত্যাগ করবে।

সম্প্রতি এক হামলা এড়াতে গিয়ে রণতরী থেকে পড়ে যায় ৬৭ কোটি ডলার মূল্যের একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান। হঠাৎ কৌশল পরিবর্তনের সময় হ্যাঙ্গার ডেকে থাকা বিমানটি ও একটি ট্রাক সাগরে পড়ে যায়।ইয়েমেনি বাহিনী জানিয়েছে, এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক হতাহতের জবাবে চালানো হয়েছে। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় ট্রুম্যান উত্তরদিকে সরে যেতে বাধ্য হয়। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে আগে থেকেও মার্কিন রণতরীগুলো হুথিদের পাল্টা হামলায় পিছু হটেছে। গাজায় চলমান হামলা ও অবরোধ এবং ইয়েমেনে মার্কিন অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনীর পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

an adbox will go here