জাতীয় ঐক্যের আহ্বান কারাবন্দি ইমরান খানের, মোদির আগ্রাসনের তীব্র নিন্দা - দিগন্ত জার্নাল

জাতীয় ঐক্যের আহ্বান কারাবন্দি ইমরান খানের, মোদির আগ্রাসনের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষাপটে আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে তাকে মুক্তি দেওয়ার দাবিও উঠেছে দেশজুড়ে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি অবস্থায় ইমরান খান হিন্দুত্ববাদী মোদি সরকারের আগ্রাসী মনোভাবের তীব্র সমালোচনা করেন। আইনজীবীদের মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমরা পাকিস্তানের বর্তমান শাসনব্যবস্থাকে অস্বীকার করলেও, মোদির যুদ্ধপ্রবণতা ও আঞ্চলিক অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ।” তিনি দাবি করেন, ভারতের আগ্রাসনই উল্টো পাকিস্তানিদের জাতীয় স্বার্থে একত্রিত করেছে। একই সঙ্গে তিনি মোদি সরকারের “ভুয়া ফর্ম-৪৭ এর মাধ্যমে গঠিত অবৈধ সরকার” বলে অভিহিত করে বলেন, এটি দেশকে বিভক্ত করলেও, বাইরের হুমকি সবাইকে এক করেছে। ইমরান খান পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে বলেন, ভারতের উচিত আত্মসমালোচনা ও নিরপেক্ষ তদন্ত করা, অথচ তারা বরাবরের মতোই পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। তিনি আরও বলেন, “২০১৯ সালের পুলওয়ামার সময়ও প্রমাণ চেয়েছিলাম, তারা কিছু দিতে পারেনি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি।”

an adbox will go here