চীনে বিস্ফোরণ ও আগুনে প্রাণহানি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ - দিগন্ত জার্নাল

চীনে বিস্ফোরণ ও আগুনে প্রাণহানি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের রাজধানী তাইউয়ানে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত ১৭ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় এই বিস্ফোরণের খবর পায় অগ্নিনির্বাপক বিভাগ। এর আগের দিন লিয়াওনিং প্রদেশের একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হন।
চীনে চলতি মাসেই হেবেই প্রদেশের একটি বৃদ্ধনিবাসে আগুনে ২০ জনের মৃত্যু হয়। জানুয়ারিতে বেইজিংয়ের কাছে ঝাংজিয়াকৌ শহরের সবজি বাজারে অগ্নিকাণ্ডে নিহত হন ৮ জন। আর ডিসেম্বরে রংচেং শহরের নির্মাণস্থলে আগুনে প্রাণ হারান ৯ জন। এই ধারাবাহিক দুর্ঘটনায় দেশটির শিল্প ও আবাসিক ভবন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

an adbox will go here