গাজায় ফের ইসরাইলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত ৩১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার - দিগন্ত জার্নাল

গাজায় ফের ইসরাইলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত ৩১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬ জন। এর ফলে গত ১৫ মাসে গাজায় ইসরাইলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫২,৪১৮ জনে এবং আহত হয়েছেন ১,১৮,০৯১ জনগাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা নিরাপত্তা হুমকির কারণে অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দক্ষিণ ইসরাইলে হামলা চালায়, যেখানে প্রায় ১২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপরই শুরু হয় ইসরাইলের প্রতিশোধমূলক অভিযান।
দেড় বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষে নারী ও শিশু মিলিয়ে নিহত-আহতদের সংখ্যা ৫৬ শতাংশ, যা মানবিক বিপর্যয়ের চিত্র আরও স্পষ্ট করে তোলে। চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও, তা স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে ইসরাইল আবারও সামরিক অভিযান শুরু করে, যা দ্বিতীয় দফার আগ্রাসন হিসেবে পরিচিত। এই সময়ের মধ্যেই আরও ২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫,০০০-এর বেশিমানবিক সংকট, বাস্তুহারা মানুষের সংখ্যা এবং চিকিৎসা সুবিধার ঘাটতি গাজাকে আজ এক ধ্বংসস্তূপে পরিণত করেছে।

an adbox will go here