রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ভাবছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা (সেকেন্ডারি স্যাংশন) আরোপের সম্ভাবনা এখনো উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা বিদ্যমান কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করছি না। প্রেসিডেন্ট প্রতিটি পদক্ষেপ কূটনৈতিকভাবে নিতে চান।”
রুশ বার্তা সংস্থা তাস জানায়, সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দিতে চান। এর জবাবে ব্রুস বলেন, “তিনি তেমন ইচ্ছার কথাই জানিয়েছেন। তবে তিনি এটাও বোঝেন যে বিশ্বজুড়ে আরও অনেক বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি।” এর আগে ২৪ এপ্রিল ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার বিষয়ে তিনি এক সপ্তাহ পর বিস্তারিত জানাবেন। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলেই ব্রুস এই মন্তব্য করেন।