গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল - দিগন্ত জার্নাল

গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় চলমান আগ্রাসন বাড়াতে রিজার্ভ বাহিনীকে বৃহৎ পরিসরে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার (২ মে) ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, রাফায় ৩৬তম ডিভিশনের আক্রমণ অব্যাহত থাকায় সম্ভাব্য চুক্তিতে অগ্রগতি না হলে সামরিক প্রচেষ্টা জোরদার করা হবে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকজন রিজার্ভ অফিসার তাদের ইউনিটকে প্রস্তুত থাকতে বলেছেন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মোতায়েন হবে ‘সতর্কতা ও পেশাদার বিবেচনায়’।

এদিকে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা থেকে হামাস নির্মূল করা বন্দিদের উদ্ধারের চেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে, যা জিম্মিদের পরিবারে ক্ষোভ সৃষ্টি করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজায় হামলা চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত ৫২ হাজার ৪১৮ জনের বেশি নিহত ও ১ লাখ ১৮ হাজার ৯১ জন আহত হয়েছেন, যাদের ৫৬ শতাংশই নারী ও শিশু। গত ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফার আগ্রাসনে নিহত হয়েছে আরও ২ হাজার ফিলিস্তিনি এবং আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

an adbox will go here