কাশ্মীর হামলা ‘মঞ্চস্থ নাটক’, দাবি ভারতীয় সাংবাদিকের - দিগন্ত জার্নাল

কাশ্মীর হামলা ‘মঞ্চস্থ নাটক’, দাবি ভারতীয় সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রচারণাকে ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি। তাঁর দাবি, সরকারি বিবরণ ও স্থানীয়দের বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্চনা তিওয়ারির অনুসন্ধানে সরকারি বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে, যা এই হামলার সত্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। স্থানীয় এক কাশ্মীরি ড্রাইভার তিওয়ারিকে বলেন, পুরো ঘটনা ছিল মঞ্চস্থ, হামলায় নিহতের খবর ‘মিথ্যা’ এবং স্বামী জীবিত।

তিওয়ারি রেকর্ড করা এক কথোপকথনে জানতে চান, নবদম্পতির ওপর হামলার ঘটনা কি সত্য? ড্রাইভার জবাবে বলেন, “সবই মিথ্যা, এটা রাজনৈতিক খেলা।” এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, তিওয়ারির অনুসন্ধান প্রমাণ করে এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন ছাড়া কিছু নয়। ড্রাইভারের মতে, যদি মোদি সরকার কাশ্মীরিদের অর্থনৈতিক নিপীড়ন বন্ধ না করে, তবে কাশ্মীরিদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।

an adbox will go here