ভ্যাটিকানে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি আকস্মিক বৈঠক হয়। এ বৈঠককে তিনি ‘সর্বকালের সেরা’ বলে উল্লেখ করেছেন। আলোচনায় আকাশ প্রতিরক্ষা, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ৩০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয়।
যুদ্ধবিরতিকে জেলেনস্কি যুদ্ধ শেষের প্রথম ধাপ হিসেবে দেখছেন। নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্পের প্রতিক্রিয়া ‘জোরালো’ হলেও বিস্তারিত জানাননি জেলেনস্কি। এছাড়া, দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদে অগ্রাধিকার পাবে এবং ইউক্রেনের পুনর্গঠনে মার্কিন বিনিয়োগের পথ খুলবে। যৌথভাবে পরিচালিত একটি বিনিয়োগ তহবিল গঠন করা হবে, যার তত্ত্বাবধানে থাকবে উভয় দেশের প্রতিনিধিরা।