আরব সাগরে পাকিস্তানি টার্গেটে ভারতের সামরিক অভিযান, উত্তেজনা চরমে - দিগন্ত জার্নাল

আরব সাগরে পাকিস্তানি টার্গেটে ভারতের সামরিক অভিযান, উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক:
চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে টার্গেটেড সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার (৯ মে) ভোরে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে এনডিটিভি।

এছাড়া বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগরে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ব্যর্থ করে দেয়। পাঠানকোটে গোলাগুলি ও জয়সলমেরে একটি পাকিস্তানি ড্রোন আটকের কথাও জানানো হয়। এসব ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগর শহরগুলোতে ব্ল্যাকআউট কার্যকর করা হয়।

তবে ইসলামাবাদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের সামরিক সূত্র আলজাজিরাকে জানায়, ভারতীয় গণমাধ্যমে “গুজবের বন্যা” বইছে—যেখানে ভুল তথ্য ছড়িয়ে উত্তেজনা বাড়ানো হচ্ছে। যেমন, পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক বা করাচি বন্দরে হামলার খবর, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি ইসলামাবাদের।

an adbox will go here