ভারতের হুমকির প্রেক্ষাপটে ইমরান খানের প্যারোলে মুক্তির আবেদন - দিগন্ত জার্নাল

ভারতের হুমকির প্রেক্ষাপটে ইমরান খানের প্যারোলে মুক্তির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্যারোলে মুক্তির আবেদন দাখিল করা হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে। বৃহস্পতিবার এই আবেদন করেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর। সূত্র: সামা টিভি।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে অন্যতম প্রধান প্রতিপক্ষ মনে করেন এবং প্রতিশোধ নিতে আদিয়ালা জেলে ড্রোন হামলার মতো পদক্ষেপ নিতে পারেন। এতে আরও বলা হয়, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে মোদিকে আন্তর্জাতিক অঙ্গনে চাপে ফেলেছিলেন, যার ফলে প্রতিশোধমূলক আচরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কারাবন্দি অবস্থায় তার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

আবেদনে দাবি করা হয়, ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং কারাবিধি অনুযায়ী শৃঙ্খলাপূর্ণ আচরণ করেছেন তিনি। যদিও পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে, তবুও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আবেদনে পাকিস্তানের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং কারাবিধির বিভিন্ন ধারা তুলে ধরে তার প্যারোলে মুক্তির অনুরোধ জানানো হয়েছে।

an adbox will go here