মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত - দিগন্ত জার্নাল

মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের অভিযানে ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বুধবার থেকে খেংজয় উপজেলার নিউ সামতাল গ্রামে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে, বলে জানিয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত চলছেই। এতে এখন পর্যন্ত আড়াই শতাধিক মানুষ নিহত ও কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘ সময় ধরে উত্তপ্ত পরিস্থিতিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সক্রিয়তা বেড়ে যাওয়ায় সেনা অভিযান জোরদার করা হয়েছে।

an adbox will go here