অরুণাচলের ‘নামবদল’ চীনের হাস্যকর চেষ্টা: ভারতের প্রত্যাখ্যান - দিগন্ত জার্নাল

অরুণাচলের ‘নামবদল’ চীনের হাস্যকর চেষ্টা: ভারতের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক:
চীন ফের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানকে নতুন নামে অভিহিত করায় তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লির স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, ‘সৃজনশীল নামকরণে’ অরুণাচলের বাস্তবতা বদলানো যাবে না—এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। রোববার চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ২৭টি নতুন ভূ-নামের তালিকা প্রকাশ করে, যা পর্বত, নদী, হ্রদ, গিরিপথ ও আবাসিক এলাকা অন্তর্ভুক্ত। এ নিয়ে পঞ্চম দফায় অরুণাচলের ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম পরিবর্তন করল বেইজিং।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘চীনের এই প্রচেষ্টা অর্থহীন ও হাস্যকর। শুধু নাম পাল্টালেই সত্য বদলায় না।’ তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান পাল্টা দাবি করেন, ‘জাংনান’ (চীনা ভাষায় অরুণাচলের নাম) চীনের অংশ, এবং নামকরণ চীনের সার্বভৌম অধিকার।

এই পদক্ষেপ এমন সময় এলো যখন পূর্ব লাদাখে দীর্ঘ চার বছরের সামরিক অচলাবস্থা কাটিয়ে ভারত-চীনের সম্পর্কে কিছুটা উন্নতির ইঙ্গিত মিলছিল। ফলে নতুন করে চীনের এমন আচরণ উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে, মনে করছেন বিশ্লেষকরা।

an adbox will go here