বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন - দিগন্ত জার্নাল

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন

আন্তর্জাতিক:
১১৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন জাপানের এই প্রবীণ নারী

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত ১১৬ বছর বয়সী জাপানি নারী তোমিকো ইতুকা মারা গেছেন। জাপানের আশিয়া শহরের একটি নার্সিং হোমে ২৯ ডিসেম্বর রোববার তিনি মৃত্যুবরণ করেন, জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা মৃত্যুবরণ করার পর, তোমিকো ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

আশিয়ার মেয়র রিয়োসুক তাকাশিমা এক বিবৃতিতে বলেন, “তোমিকো ইতুকা আমাদের দীর্ঘ জীবনে অনেক আশা ও সাহস যুগিয়েছেন।”

১৯০৮ সালের মে মাসে জন্ম নেওয়া তোমিকো ইতুকা প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে পৃথিবীতে এসেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রবীণ দিবসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি প্রদান করেছিল।

তিনি ভলিবল খেলায় দক্ষ ছিলেন এবং ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দু’বার আরোহণ করেন। ২০ বছর বয়সে তার বিয়ে হয়, এবং গিনেস অনুসারে তার দুই মেয়ে ও দুই ছেলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস পরিচালনা করতেন। ১৯৭৯ সালে স্বামীর মৃত্যুর পর, তিনি একা থাকতেন জাপানের নারা শহরে।

an adbox will go here