ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসে রেডিয়েশন সতর্কতা, স্বীকার করল ভারতীয় সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের আগের দাবি অনুযায়ী ভারতের পাঞ্জাব রাজ্যের একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার ঘটনায় রেডিয়েশন সতর্কতা জারি হয়েছিল বলে স্বীকার করেছে ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশন (NRSD)। এ তথ্য উঠে এসেছে সংস্থাটির একটি সাম্প্রতিক প্রতিবেদনে, যার বরাতে খবর প্রকাশ করেছে পাকিস্তানের সামা টিভি। প্রতিবেদনে জানানো হয়, ঘাঁটি ধ্বংসের পর তিন কিলোমিটার এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাঁচ কিলোমিটার এলাকার বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রেখে ঘরে অবস্থান করতে বলা হয়েছিল। এই রেডিয়েশন সতর্কতা জননিরাপত্তা ও পরিবেশের ওপর বড় ধরনের উদ্বেগ তৈরি করে।
ঘটনার সূত্রপাত ১০ মে, যখন পাকিস্তান দাবি করে তাদের এক হামলায় ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই ভারত এ নিয়ে নীরব থাকলেও, ভারতীয় রেডিওলজিক্যাল সংস্থার প্রতিবেদন ইসলামাবাদের দাবিকে এবার কার্যত স্বীকৃতি দিল। তবে ভারতের সরকারি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, কিংবা রেডিয়েশন ছড়িয়ে পড়ার মাত্রা বা প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেনি।