মথুরায় বাংলাদেশি আটক, জাল কাগজপত্রের অভিযোগ পুলিশের - দিগন্ত জার্নাল

মথুরায় বাংলাদেশি আটক, জাল কাগজপত্রের অভিযোগ পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার খাজপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, শুক্রবার (১৬ মে) নৌঝিল থানার আওতাভুক্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ২৮ জন শিশুকে আটক করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পুলিশ আরও জানায়, তারা তিন-চার মাস আগে প্রতিবেশী রাজ্য হয়ে মথুরায় প্রবেশ করেন। অভিযানের সময় কিছু জাল আধার কার্ড উদ্ধার করা হয়, যা নকল নথির মাধ্যমে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ জড়িত ঠিকাদার ও সহযোগীদের খোঁজে তদন্ত শুরু করেছে। শিগগিরই আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

an adbox will go here