জাতীয় নাগরিক কমিটির সদস্যকে হু'ম'কি, চাঁদাবাজির প্রতিবাদে তীব্র নিন্দা - দিগন্ত জার্নাল

জাতীয় নাগরিক কমিটির সদস্যকে হু’ম’কি, চাঁদাবাজির প্রতিবাদে তীব্র নিন্দা

দিগন্ত জার্নাল ডেস্ক:
চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুহিনকে হু’ম’কি ও তার পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ঝালকাঠি জেলা বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে।

রবিবার সংগঠনটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত মাসে সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আকন বিএডিসির খাল কাটা প্রকল্প থেকে চাঁদা চাইতে গেলে তুহিনের ভাই আতিকুর রহমান কাইউম বাধা দেন। এতে মামুন আকনের নেতৃত্বে একদল স’ন্ত্রা’সী তুহিনের বাড়িতে হামলা চালায় এবং পরিবারকে হু’ম’কি দেয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স’ন্ত্রা’সীদের দাবি, নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তুহিনের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

জাতীয় নাগরিক কমিটি স’ন্ত্রা’স ও চাঁদাবাজির তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়। পাশাপাশি বিএনপিকে এসব অপতৎপরতায় জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

an adbox will go here