বিজেপির প্রার্থীদের তালিকা ঘোষণা, নির্বাচনে লক্ষ্য দিল্লি দখল
আন্তর্জাতিক:
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে চলছে। বিজেপি প্রথম দফায় ২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অতীশির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রবেশ সাহেব সিং ভার্মা নয়াদিল্লি আসনে এবং রমেশ বিধুরী কালকাজি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপিতে যোগদানকারী কৈলাশ গেহলট ব্রিজবাসন থেকে প্রার্থী করা হয়েছে।
বিজেপির তালিকায় রয়েছেন রবিন্দ্র ত্যাগি, রোহিণী থেকে বিজেন্দ্র গুপ্ত, বিশ্বনগর থেকে ওম প্রকাশ শর্মা, ঘোন্ডা থেকে অজয় মহাওয়ার, রোহতাসনগর থেকে জিতেন্দ্র মহাজন, গান্ধীনগর থেকে অরবিন্দর সিং লাভলি, করোলবাগ থেকে দুষ্যন্ত গৌতম এবং রাজৌরি গার্ডেন থেকে মনজিন্দর সিং সিরসা।
এছাড়া, দুই মহিলা প্রার্থী—রেখা গুপ্ত (শালিমারবাগ) এবং কুমারী রিংকু (সীমাপুরী রিজার্ভ আসন) তালিকায় রয়েছেন। কংগ্রেস এবং এএপি থেকে বিজেপিতে যোগদানকারী চার নেতাও প্রার্থী হয়েছেন।
এদিকে, কেজরিওয়ালের দল দিল্লির ৭০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দিল্লি বিধানসভা নির্বাচন আগামী ১২-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে ১৭ ফেব্রুয়ারি।