ভালুকায় জমি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ - দিগন্ত জার্নাল

ভালুকায় জমি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

সোমবার, (১৯ মে ২০২৫) ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর বাড়িতে হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভরাডোবা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মোছাঃ রেনুয়ারা বেগমের সঙ্গে একই এলাকার মোজাম্মেল খাঁ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রবিবার (১৮ মে) বিকেলে মোজাম্মেল খাঁ (৫৫), আসাদুল খাঁ (৬০), মাসুম খাঁ (২৮) ও নজরুল ইসলাম খাঁ (৫০) অবৈধ অস্ত্র নিয়ে রেনুয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা টিনের সীমানা প্রাচীর ও বসতঘর ভেঙে চুরমার করে ফেলে।

রেনুয়ারা বেগম বাধা দিলে হামলাকারীরা তার ওপর চড়াও হয়। কোনোমতে প্রাণে রক্ষা পেয়ে তিনি পালিয়ে যান। পরে তিনি ভালুকা মডেল থানায় উল্লিখিত চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর আতিকুল ইসলাম জানান, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”

an adbox will go here