লন্ডনে ফ্ল্যাট উপহার ও বিতর্কে টিউলিপ সিদ্দিক
আন্তর্জাতিক:
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সাথে ফ্ল্যাট উপহারকে কেন্দ্র করে বিতর্ক উঠেছে। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এক আবাসন ব্যবসায়ী তাকে একটি ফ্ল্যাট উপহার দেন, যেখানে কোনো আর্থিক লেনদেন হয়নি।
আরেক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানায়, টিউলিপ সরাসরি নয়, তার ছোট বোন আজমিনা সিদ্দিককে ওই ফ্ল্যাটটি উপহার দেয়া হয়। উপহারদাতা ছিলেন মঈন গনি, যিনি সাবেক শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ছিলেন।
২০০৯ সালে ফ্ল্যাটটি আজমিনার নামে রেজিস্ট্রি হয়। রেকর্ডে কোনো আর্থিক লেনদেনের তথ্য নেই। তবে ২০১২ সালে টিউলিপ এটি নিজের ঠিকানা হিসেবে ব্যবহার শুরু করেন।
ফ্ল্যাটটি ২০২১ সালে ৬৫০,০০০ পাউন্ডে বিক্রি হয়। এ বিষয়ে টিউলিপ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এই বিতর্ক লেবার পার্টি ও টিউলিপের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।