ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু - দিগন্ত জার্নাল

ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার , (২১ মে ২০২৫) কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে নাজমুল হাসান (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান উপজেলার ইউসুফ ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে ঘুরতে বের হয়। তারা কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় উঠে লুডু খেলছিল। এ সময় নাজমুলের মোবাইলে একটি কল আসলে সে ফোনে কথা বলতে গিয়ে ভবনের লিফট শ্যাফটের (লিফট বসানোর ফাঁকা জায়গা) কাছাকাছি চলে যায়। অসতর্কভাবে দাঁড়িয়ে থাকার সময় সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়।

তার বন্ধুরা বিকট শব্দ শুনে নিচে নেমে দেখে নাজমুল গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছে। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাজমুল হাসান মোবাইলে কথা বলতে বলতে লিফটের ফাঁকা অংশ দিয়ে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

an adbox will go here