বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে চীনে নতুন ভাইরাসের হানা - দিগন্ত জার্নাল

বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে চীনে নতুন ভাইরাসের হানা

আন্তর্জাতিক:
চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা গোটা বিশ্বে উদ্বেগ তৈরি করেছে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনেই এবার নতুন ভাইরাসের হানায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে এই ভাইরাসের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে চীনের হাসপাতালগুলোর রোগীদের ভিড় এবং তাদের পরিবারের সদস্যদের উদ্বিগ্ন মুখ দেখা গেছে।

ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, আক্রান্তরা হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এ আক্রান্ত। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। চীনের সরকার বিষয়টি ‘শীতকালীন সংক্রমণ’ বলে ব্যাখ্যা করে এবং জানায়, পরিস্থিতি উদ্বেগের নয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, শীতের সময়ে শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যায় এবং এটি অত্যন্ত সাধারণ বিষয়।

চীনে নতুন ভাইরাসের সংক্রমণের খবরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই ভাইরাসটি প্রথম ২০০১ সালে শনাক্ত হয়েছিল, এবং তখন থেকেই এটি পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে।

ভাইরাসের উপসর্গ ও চিকিৎসা: মেটানিউমোভাইরাসের প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, সর্দি, এবং কাশি, তবে অধিকাংশ রোগী নিউমোনিয়াতে আক্রান্ত হন না। মৃত্যুর হারও খুবই কম। বর্তমানে এই ভাইরাসের কোনো টিকা বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। আক্রান্ত রোগীদের হাসপাতাল ভর্তির প্রয়োজন হতে পারে, এবং চিকিৎসার জন্য অক্সিজেন বা কর্টিকোস্টেরয়েড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞরা রোগীদের নিয়মিত পরিচ্ছন্ন থাকার, মাস্ক পরার এবং হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।

an adbox will go here