খারকিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় ৩ জন নিহত, ২১ জন আহত - দিগন্ত জার্নাল

খারকিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় ৩ জন নিহত, ২১ জন আহত

আন্তার্জাতিক ডেস্ক:

শনিবার, (৭ জুন ২০২৫) ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। শহরটির মেয়র ইহর তেরেখভ এ তথ্য জানান। আহতদের মধ্যে দেড় মাসের একটি শিশু ও ১৪ বছরের এক কিশোরীও রয়েছে।

শুক্রবার রাতে রাশিয়া ৪৮টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি গ্লাইডিং বোমা খারকিভে নিক্ষেপ করেছে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, এ হামলায় ১৮টি আবাসিক ভবন ও ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র তেরেখভ হামলাটিকে ‘উন্মুক্ত সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছেন এবং টেলিগ্রামে একাধিকবার হালনাগাদ তথ্য দিয়েছেন। তিনি জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধে শুরুর পর এটি ছিল শহরটির ‘সবচেয়ে বড় হামলা’। তিনি আরও জানান, হামলার পর দেড় ঘণ্টার মধ্যে ‘কমপক্ষে ৪০টি বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে।

নতুন করে হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমানবাহিনী খারকিভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে। আগের রাতের রুশ বিমান হামলায় ৬ জন নিহত এবং ৮০ জন আহত হন।

রাশিয়া দাবি করেছে যে তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো এবং এ হামলাকে তারা ‘কিয়েভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। এর আগে ইউক্রেন রাশিয়ার চারটি সামরিক ঘাঁটিতে একাধিক ড্রোন হামলা চালায়, যা ক্ষতিগ্রস্ত করে অন্তত ৪০টি রুশ যুদ্ধবিমান। এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া আক্রমণ আরও জোরদার করেছে।

ইউক্রেনের ওই হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলার প্রতিশোধ নিতে অঙ্গীকার করেছেন।

an adbox will go here