অভিবাসনবিরোধী তল্লাশিতে উত্তাল লস অ্যাঞ্জেলেস, যানবাহনে আগুন - দিগন্ত জার্নাল

অভিবাসনবিরোধী তল্লাশিতে উত্তাল লস অ্যাঞ্জেলেস, যানবাহনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ০৯ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল অভিবাসনবিরোধী তল্লাশির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে। টানা তৃতীয় দিনের মতো চলা বিক্ষোভে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিক্ষুব্ধ জনতা একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। খবর বিবিসির। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ এক সড়ক অবরোধ করলে তা ছত্রভঙ্গ করতে তাদের টিয়ার শেল ব্যবহার করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে।

বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর ট্রাম্পের এ সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে বলেন, এটি অপ্রয়োজনীয় এবং উত্তেজনা আরও বাড়াবে। এ নিয়ে আরেকজন ডেমোক্র্যাটিক গভর্নর প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপকে “উদ্বেগজনক ক্ষমতার অপব্যবহার” বলে উল্লেখ করেন।

লস অ্যাঞ্জেলেসে চলমান এই উত্তেজনার পেছনে মূল কারণ হিসেবে অভিবাসীদের বিরুদ্ধে ‘চিরুনি অভিযান’ চালানো এবং তাদের প্রতি পুলিশের কঠোর আচরণকে দায়ী করেছেন মানবাধিকার সংগঠনগুলো।

an adbox will go here