উত্তেজনার মধ্যেই আকাশসীমা খুলে দিল জর্ডান - দিগন্ত জার্নাল

উত্তেজনার মধ্যেই আকাশসীমা খুলে দিল জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ১৪ জুন ২০২৫
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেও আকাশসীমা পুনরায় চালু করেছে জর্ডান। আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় বিমান চলাচলের জন্য দেশের আকাশ খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জর্ডানের সিভিল এভিয়েশন কমিশন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর আগে, শুক্রবার ইসরায়েল-ইরান উত্তপ্ত পরিস্থিতির কারণে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ফ্লাইট স্থগিত করেছিল জর্ডান। যদিও এখনো উত্তেজনা প্রশমিত হয়নি, তবু প্রায় ২৪ ঘণ্টা পর দেশটি আবার আকাশসীমা খুলে দিল।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার ভোরে ইরানের অন্তত আটটি শহরে পাঁচ ধাপে হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা জবাবে ইরানও প্রায় ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, ফলে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হয় নতুন করে উদ্বেগ।

an adbox will go here