আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা, আজ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হতে পারে - দিগন্ত জার্নাল

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা, আজ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হতে পারে

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (২৬ জুন ২০২৫) জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে পাওয়া প্রতিবেদনে এ হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হতে পারে।

গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয় তদন্ত সংস্থা। সেখানে বলা হয়, শহিদ আবু সাঈদের হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং এতে ৩০ জন সরাসরি জড়িত ছিলেন।

মামলার বর্তমান চার আসামি কারাগারে আছেন। তারা হলেন—

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম,
  • পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন,
  • কনস্টেবল সুজন চন্দ্র রায়,
  • ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহিদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তখন থেকেই আন্দোলনটি সারাদেশে ছড়িয়ে পড়ে এবং আবু সাঈদ গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ হিসেবে স্বীকৃতি পান।

ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের পর বিচারিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

an adbox will go here