ট্রাম্পের দাবি: ফোনকলেই থেমেছিল ভারত-পাকিস্তান সংঘাত, মোদিকে বললেন ‘ভয়ংকর ব্যক্তি’
আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার (২৭ আগস্ট ২০২৫), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, তার ফোনকলেই ভারত-পাকিস্তানের সংঘাত থেমেছিল। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, সংঘাত শুরুর পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন। মোদিকে তিনি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ উল্লেখ করে জানান, তার রাগ-ঘৃণা ছিল প্রচণ্ড। ট্রাম্প দাবি করেন, ফোনকলে তিনি মোদিকে হুঁশিয়ারি দেন— সংঘাত না থামালে যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্য চুক্তি করবে না, বরং উচ্চমাত্রার শুল্ক আরোপ করবে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়। পাকিস্তান ৪ মে থেকে ‘অপারেশন সিঁদুর’ মোকাবিলায় অভিযান চালায়, ভারতে নিহত হয় ৩১ জন। অন্যদিকে ভারত দাবি করে, তাদের অভিযানে ৭০-এর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ৫ দিন পাল্টাপাল্টি সংঘাতের পর ৯ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। তবে ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা মানেনি। এর ধারাবাহিকতায় ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।