“মাকতুবাতে শায়খুল ইসলাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ১ সেপ্টেম্বর - দিগন্ত জার্নাল

“মাকতুবাতে শায়খুল ইসলাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ১ সেপ্টেম্বর

মাকতুবাতে শায়খুল ইসলাম, হুসাইন আহমদ মাদানী, গ্রন্থ মোড়ক উন্মোচন ২০২৫, জামিয়াতুল আসআদ আল-ইসলামিয়া, মাদানী মজলিস বাংলাদেশ, ইসলামী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | আগামী ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকাল ৭ টায় রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুগান্তকারী গ্রন্থ “মাকতুবাতে শায়খুল ইসলাম”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এই আয়োজনের উদ্যোগ নিয়েছে জামিয়াতুল আসআদ আল-ইসলামিয়া

উল্লেখযোগ্য এই গ্রন্থটিতে সংকলিত হয়েছে শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর অমূল্য পত্রাবলী। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম, তরুণ প্রজন্মের প্রেরণাদাতা ও শায়খে ত্বরিকত আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা.। ইসলামী দাওয়াহ ও জ্ঞানের দিগন্তে এই প্রকাশনা নিঃসন্দেহে এক মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন আলেম সমাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতবর্ষের দাওয়াতী ও ইলমী অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, কায়েদে মিল্লাত হযরত মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী দা.বা.-এর সাহেবযাদা মাওলানা সায়্যিদ হুসাইন মাদানী দা.বা.

অন্যদিকে, সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা., যিনি ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা ও জামিয়া শারইয়্যাই মালিবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করছে “মাদানী মজলিস বাংলাদেশ”। আয়োজকেরা জানিয়েছেন, দেশের বিশিষ্ট আলেম-উলামা, গবেষক, শিক্ষার্থী ও সচেতন মহল এতে উপস্থিত থাকবেন।

মোড়ক উন্মোচনের পাশাপাশি আলোচনা হবে শায়খুল ইসলাম মাদানী রহ.-এর জীবন, রাজনৈতিক সংগ্রাম, সামাজিক অবদান এবং আধ্যাত্মিক নেতৃত্বের তাৎপর্য নিয়ে।

আয়োজকের পক্ষ থেকে বলা হয়েছে— 👉 “আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, এই বরকতময় মাহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলুন।”

an adbox will go here