গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক:
গাজা যুদ্ধে ইসরাইলি লক্ষ্য পূরণে ব্যর্থতার দায় নিয়ে দেশটির এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। রোববার ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারার মতো বড় ব্যর্থতাই এ পদত্যাগের কারণ।
সম্প্রতি ইসরাইলি শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ ধরনের পদত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে। এর আগে উত্তর গাজা ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাইম কোহেন এবং গোয়েন্দা কর্মকর্তা আভি রোসেনফেল্ডও পদত্যাগ করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের অভিযানের পর ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে আগ্রাসন শুরু করে। তবে এক বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় ৪৫,৮০৫ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারালেও হামাস এখনও সক্রিয়। সংগঠনটি দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: মেহের নিউজ