হাফিজনগরে ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩,১৪, ১৫ নভেম্বর - দিগন্ত জার্নাল

হাফিজনগরে ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩,১৪, ১৫ নভেম্বর

ইসলাহী জোড় ২০২৫ হাফিজনগর ইসলামী জোড় মাদানী মজলিস বাংলাদেশ মুন্সীগঞ্জ ইসলামী অনুষ্ঠান আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী আল্লামা হাফীজুদ্দীন হাফিজী আখেরী মোনাজাত ২০২৫ ইসলামী সমাবেশ বাংলাদেশ হাফিজনগর দিঘীরপাড় অনুষ্ঠান

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | মুন্সীগঞ্জের হাফিজনগর দিঘীরপাড়ে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিন দিনব্যাপী ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ আয়োজন অনুষ্ঠিত হবে মাদানী কমপ্লেক্স প্রাঙ্গণে। ইসলামী জোড়ে সহীহ ঈমান-আমল, তাসাউফ ও আত্মশুদ্ধি, তালিম ও দাওয়াত বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৬ নভেম্বর রবিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে এ ইসলামী জোড়ের সমাপ্তি হবে। বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর দৌহিত্র ফকীহুল মিল্লাত, আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী (হাফিজাহুল্লাহ), ভারত থেকে জোড়ে তাশরিফ আনবেন।

এছাড়া আখেরী মোনাজাতে উপস্থিত থাকবেন আল্লামা মুফতী হাফীজুদ্দীন হাফিজী (দামাত বারাকাতুহুম), যিনি নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শায়েখুল হাদিস মানিকনগর ঢাকা এবং মহাসচিব ও প্রধান মুফতী, জামিয়াতুল আসাদ আল-ইসলামিয়া ঢাকা।

আয়োজনটি পরিচালনা করছে মাদানী মজলিস বাংলাদেশ। আয়োজকরা জানিয়েছেন, ইসলাহী জোড়ে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় বিছানাপত্র সঙ্গে নিয়ে আসবেন।

an adbox will go here