মাদরাসাতুন নুর আল মাদানিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

মাদরাসাতুন নুর আল মাদানিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মাদরাসাতুন নুর আল মাদানিয়া,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫, নেত্রকোনা কয়রাটি গ্রাম, আবাসিক ছাত্র পুরস্কার, মুফতি লুৎফুর রহমান খান, হাফেজ ফয়েজুর রহমান খান, মাওলানা আমির হামজা,

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | নেত্রকোনা সদর উপজেলার ২ নং মেদনী ইউনিয়নের কয়রাটি গ্রামে অবস্থিত মাদরাসাতুন নুর আল মাদানিয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের মধ্যে চারজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

জানা গেছে, মাদরাসার মোট ৪৫ জন আবাসিক ছাত্রের মধ্যে মো: আলী, মো: ফাহিম হাসান, মো: জাবের মাহমুদ এবং মো: জিহাদ হাসানকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। তারা গত দুই মাস ১৫ দিন ধরে আবাসিকে অবস্থানকালে কোনো প্রকার ছুটি কাটাননি। অধ্যবসায় ও নিয়মিত উপস্থিতির স্বীকৃতি হিসেবে তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়েখুল হাদিস মাওলানা মুফতি লুৎফুর রহমান খানের নির্দেশে পুরস্কার হিসেবে তাদের হাতে শিক্ষণীয় বিভিন্ন বই তুলে দেওয়া হয়। জীবনের পথে আদর্শবান হয়ে চলার পাথেয় হিসেবে বইগুলোকে শ্রেষ্ঠ উপহার হিসেবে উল্লেখ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মো: ফয়েজুর রহমান খান। পুরস্কার প্রদান করেন সহকারী শিক্ষক মাওলানা মো: আমির হামজা। এসময় অন্যান্য আবাসিক ছাত্ররা উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

an adbox will go here