নেত্রকোনায় ছাত্রদল সভাপতি অনিক মাহবুবের শিক্ষাবান্ধব উদ্যোগ - দিগন্ত জার্নাল

নেত্রকোনায় ছাত্রদল সভাপতি অনিক মাহবুবের শিক্ষাবান্ধব উদ্যোগ

নেত্রকোনা ছাত্রদল, অনিক মাহবুব চৌধুরী, শিক্ষাবান্ধব উদ্যোগ, বিদ্যালয় উন্নয়ন, ছাত্রদল শিক্ষা কর্মসূচি

নেত্রকোনা সংবাদদাতা:

রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | শিক্ষাবান্ধব কাজের আগ্রহ থেকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। আজ রবিবার সদর উপজেলার বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি উপস্থিত হয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মান ও নানা সুবিধা-অসুবিধা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, কোমলমতি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাবার, চকোলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে বসে বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি। তার দেয়া উপহার পেয়ে শিশু শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়, তেমনি বিদ্যালয় কর্তৃপক্ষও উচ্ছ্বাস প্রকাশ করে।

অনিক মাহবুব চৌধুরীর এ সময়ের সফরে সঙ্গে ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল এবং সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপ।

ভবিষ্যতে নেত্রকোনার শিক্ষার মান উন্নয়নে জেলা ছাত্রদল এবং ব্যক্তিগতভাবে সর্বদা সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন অনিক মাহবুব চৌধুরী।

an adbox will go here