শিক্ষাবান্ধব নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী - দিগন্ত জার্নাল

শিক্ষাবান্ধব নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী

নেত্রকোনা জেলা ছাত্রদল, অনিক মাহবুব চৌধুরী, দুধকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষাবান্ধব উদ্যোগ, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উপহার বিতরণ

নেত্রকোনা সংবাদদাতা:

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | শিক্ষাবান্ধব কাজের ধারাবাহিকতায় নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী আজ নেত্রকোনা সদর উপজেলার দুধকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মান এবং বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ নেন। এসময় প্রতিটি ক্লাসরুম ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিশুদের হাতে খাবার, চকোলেট ও ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সাধারণ শিক্ষকদের সঙ্গে বসে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি। তার দেয়া উপহার পেয়ে শিশুরা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উচ্ছ্বাস প্রকাশ করে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফ ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপ।

ভবিষ্যতে নেত্রকোনার শিক্ষার মান উন্নয়নে জেলা ছাত্রদল ও ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন অনিক মাহবুব চৌধুরী।

an adbox will go here