আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
স্পোর্টস ডেস্ক:
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
শেষ ম্যাচে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার হাতে রেখেই জয় পায় জাকের আলীর দল। সাইফ হাসানের ঝড়ো ৬৪ রানের ইনিংসেই মূলত জয় নিশ্চিত হয়।
তাঁর ব্যাটে আসে ২টি চার ও ৭টি ছক্কা। সিরিজ জয়ে বাংলাদেশ প্রথমবার আফগানিস্তানকে টি–টোয়েন্টিতে ধবলধোলাই করল। এই জয়ে লাল–সবুজরা টানা চার ম্যাচ জিতল আফগানদের বিপক্ষে।
বোলিংয়ে সাইফউদ্দিন নিয়েছেন ৩ উইকেট, নাসুম ও তানজিম পেয়েছেন ২টি করে। আফগানদের পক্ষে রাসুলি সর্বোচ্চ ৩২ রান করেন।
an adbox will go here