সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি: বিভ্রান্তির বিরুদ্ধে সেনাবাহিনী সতর্ক - দিগন্ত জার্নাল

সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি: বিভ্রান্তির বিরুদ্ধে সেনাবাহিনী সতর্ক

বাংলাদেশ সেনাবাহিনী, সেনাপ্রধান বক্তব্য, আইএসপিআর, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি, সিআরপিসি ১৩২, সেনা সতর্কতা

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫| বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন ও বিভ্রান্তিকর প্রচার করা নিয়ে সতর্ক করেছে।

সোমবার (৬ অক্টোবর) আইএসপিআর জানায়, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘In Aid to Civil Power’ স্টাডি পিরিয়ড অনুষ্ঠানে সেনাপ্রধান সেনাদের আইনি ও প্রশাসনিক দায়িত্ব, মাঠে দায়িত্ব পালন ও সিআরপিসি ১২৭-১৩২ ধারা অনুযায়ী দায়মুক্তি বিষয়ে আলোচনায় অংশ নেন। এ আলোচনায় কোনো পর্যায়েই গুম-খুন বা মানবতাবিরোধী অপরাধে কাউকে দায়মুক্তি দেওয়ার উল্লেখ হয়নি।

তবে কিছু কুচক্রী মহল, বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি, এই বক্তব্যকে বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এর মাধ্যমে জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান, আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। জনসাধারণকে এই ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

an adbox will go here