আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের আয়োজনে স্মরণসভা - দিগন্ত জার্নাল

আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের আয়োজনে স্মরণসভা

আবরার ফাহাদ, ছাত্রদল, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, নেত্রকোনা, এন আকন্দ কামিল মাদরাসা, বাংলাদেশ রাজনীতি, শহীদ স্মরণ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | দিগন্ত জার্নাল ডেস্ক

নেত্রকোনা এন আকন্দ কামিল মাদরাসায় শহীদ আবরার ফাহাদ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এন আকন্দ কামিল মাদরাসা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসা ছাত্রদলের সভাপতি তাকি, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নির্যাতনের শিকার আজ পুরো জাতি। একনায়কতন্ত্র কায়েমের লক্ষ্যে তারা আবরার ফাহাদের মতো মেধাবীদের হয়তো বন্দি করত, না হয় নির্যাতন করে হত্যা করত।”

তিনি আরও বলেন, “আবরার ফাহাদ ছিলেন দেশপ্রেমিক ও সত্যবাচী তরুণ। তার হত্যাকাণ্ড স্বাধীনচেতা তরুণদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

আয়োজকরা জানান, কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে শহীদ আবরার ফাহাদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

an adbox will go here