অস্ট্রেলীয় এমপিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক । জাতীয় রাজনীতি । রোববার, ১৬ নভেম্বর ২০২৫
গণতন্ত্রের পক্ষে অবস্থানের জন্য অস্ট্রেলিয়ার এমপিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চয়োরম্যান তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যের গণতন্ত্র–সমর্থিত অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন—বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচন নিয়ে অস্ট্রেলীয় এমপিদের বিবেকবান ভূমিকা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ ভয়ভীতি ছাড়া ভোট দেওয়ার পরিবেশ চান। অস্ট্রেলীয় এমপিদের বার্তা নির্বাচনী অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার রক্ষার আহ্বানকে দৃঢ় করে।
তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা দায়িত্বশীলভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছেন—যা দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট সদস্য অ্যাবিগেল বয়েড বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের আগে সহিংসতা, অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁর মতে, অতীত সরকারের সময়ে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়েছে এবং প্রবাসী ভোটারদেরও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।