নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক । সারাদেশ । সোমবার , ১৭ নভেম্বর ২০২৫
নেত্রকোনা জেলা সদর এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের একাধিক নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার রাতে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয়—
- নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের আহ্বায়ক শুভ্র,
- নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ,
- নিষিদ্ধ ঘোষিত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না,
- কার্য কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক লিংকন,
- নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছোট ইয়াসিনকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি—আগামী ১৭ নভেম্বর জুলাই গণহত্যা মামলায় স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় গোটা জেলায় নজরদারি, টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি সহিংস হওয়ার আগেই নাশকতা প্রতিরোধে সন্দেহভাজন যে কাউকে গ্রেফতারের ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় নির্দেশনা।
স্থানীয় প্রশাসন বলেছে—আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে বা পরে কোনো ধরণের নাশকতার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।