মদিনায় বাস দুর্ঘটনায় ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যুতে মোদির শোক - দিগন্ত জার্নাল

মদিনায় বাস দুর্ঘটনায় ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যুতে মোদির শোক

মদিনা দুর্ঘটনা, ওমরাহযাত্রী নিহত, ভারতীয় নাগরিক, নরেন্দ্র মোদির শোক, সৌদি আরব দুর্ঘটনা, মদিনা, বাস, সংঘর্ষ, ইন্ডিয়ান ওমরাহযাত্রী, মৃত্যু, সৌদি ,সড়ক ,দুর্ঘটনা, ভারতের, শোক, বার্তা

অনলাইন ডেস্ক । আন্তর্জাতিক । মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

সৌদি আরবের মদিনা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মোদি বলেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে ভারতের দূতাবাস এবং জেদ্দার কনস্যুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়, মদিনা ও বাদরের মধ্যবর্তী মুফরাহথ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্যাংকার লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪২ জন ওমরাহযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ২০ নারী ও ১১ শিশু রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংঘর্ষের পর বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

এ ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও শোক প্রকাশ করেছেন। তিনি জানান, রিয়াদের রাষ্ট্রদূতাবাস ও জেদ্দার কনস্যুলেট নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

Home » সৌদি
an adbox will go here