ভিয়েতনামে ভয়াবহ বন্যা ও ভূমিধস: এক সপ্তাহে ৪১ জন নিহত - দিগন্ত জার্নাল

ভিয়েতনামে ভয়াবহ বন্যা ও ভূমিধস: এক সপ্তাহে ৪১ জন নিহত

ভিয়েতনাম, বন্যা, ভূমিধস, বিশ্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া, আবহাওয়া, ডাক, লাক, ,, খান হোয়া নিহত, VN Express

অনলাইন ডেস্ক । আন্তর্জাতিক । শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ ।বিশ্বমাচিত্রে ক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম, গত এক সপ্তাহের ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ , নিখোঁজের তালিকায় ৯ জন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের অধীন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগ। বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণের ফলে নদী-নালা উপচে পড়েছে । পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ডুবে যাওয়া বাড়ির ছাদ ও গাছের ওপর আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। বিগত তিন দিনেই রাজ্যের বিভিন্ন অংশে ১৫০ সেন্টিমিটার (৬০ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে ডাক লাক ও খান হোয়া প্রদেশ সবচেয়ে বেশি বিপর্যস্ত। এ ছাড়া ৫২ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত, তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল, গবাদিপশু এবং হাঁস-মুরগি। স্থানীয় সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেস জানিয়েছে, এসব এলাকায় ঘর-বাড়ি, রাস্তাঘাট ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে । ৬ লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। ১৪০টিরও বেশি জায়গায় ভূমিধসের কারণে যোগাযোগব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনা সদস্য এবং পুলিশকে মোতায়েন করা হয়েছে।

ডাক লাকের আশপাশের পার্বত্য এলাকায় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে । প্রাকৃতিক দুর্যোগে দেশটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ বিলিয়ন ডলারেরও বেশি। সূত্র: আলজাজিরা।

Home » ভিয়েতনামে বন্যা
an adbox will go here