পশ্চিম তীরে বন্দুক হামলায় ৯ ইসরাইলি হতাহত
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি বন্দুক হামলায় তিনজন ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হামলার পর ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকায় বড় বাহিনী পাঠিয়ে হামলাকারীদের খুঁজছে।
পশ্চিম তীরে সোমবার একটি বন্দুক হামলায় তিনজন অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হামলাটি কেদুমিম বসতির কাছে একটি বাস ও দুটি গাড়িকে লক্ষ্য করে সংঘটিত হয়। ইসরাইলি সেনাবাহিনী হামলাকারীদের খুঁজে বের করতে একটি বড় বাহিনী পাঠিয়েছে।
এদিকে, ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৪৫,৮৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ৮৩৮ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বর্তমানে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করছে।