ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার - দিগন্ত জার্নাল

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান, উপদেষ্টা, ভূমিকম্প, নির্দেশনা, অধ্যাপক, ড. মুহাম্মদ ইউনূস, ভূমিকম্পে, নিহত, বাংলাদেশ, ভূমিকম্প জাতীয় সংবাদ

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল থেকে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকায় চারজনসহ সারা দেশে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শক্তিশালী এই কম্পন জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনগুলোতে ক্ষয়ক্ষতির শঙ্কা তৈরি হয়।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন। দুপুরে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, ভূমিকম্পে সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত আছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সব তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত রেসপন্স করছে। তিনি জনগণকে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না পড়ার অনুরোধ জানান এবং সতর্ক থাকার আহ্বান জানান।

সরকার জানিয়েছে, প্রয়োজনে হটলাইন চালু করা হবে এবং সরকারি চ্যানেলগুলোতে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিক নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Home » ভূমিকম্পে ড. ইউনুসের নির্দেশ
an adbox will go here